ইরানে পাঁচ দিনের শোক ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
২০ মে ২০২৪, ১৬:০৪আপডেট : ২০ মে ২০২৪, ১৬:০৯

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ অন্য সরকারি কর্মকর্তাদের মৃত্যুতে দেশজুড়ে পাঁচ দিনের শোক  ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার (২০ মে) সরকারি এক বিবৃতিতে, প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ তাদের সফর সঙ্গীদের মৃত্যুতে ইরানের জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সরকারি বিবৃতিতে খামেনি বলেন, আমি আমার প্রিয় ইরানি জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ অন্যদের মৃত্যুতে দেশজুড়ে পাঁচদিনের সরকারি শোক ঘোষণা করছি।

এর আগে, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবেরকে অন্তর্বর্তী দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেন আলী খামেনি।

এ সম্পর্কিত এক বিবৃতিতে তিনি বলেন,সংবিধানের ১৩১ ধারা অনুসারে মোহাম্মদ মোখবের নির্বাহী বিভাগের নেতৃত্ব দেবেন।

খামেনি আরও জানান, আগামী ৫০ দিনের মধ্যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আইন ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় করে কাজ করবেন।

এদিকে, উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানিকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে ইরানের মন্ত্রিসভা।

রবিবার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও অন্য সরকারি কর্মকর্তাদের বহসকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সোমবার বিধ্বস্ত হেলিকপ্টারটি শনাক্ত হওয়ার পর তাদের নিহতের বিষয়টি নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় টিভি। ৬৩ বছর বয়সী রাইসিকে সর্বোচ্চ নেতা খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো।

/এস/
টাইমলাইন: ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত
২০ মে ২০২৪, ১৬:০৪
ইরানে পাঁচ দিনের শোক ঘোষণা
২০ মে ২০২৪, ১৫:০৪
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাত পোহালেই ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায়: কার বিরুদ্ধে কী অভিযোগ
রাত পোহালেই ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায়: কার বিরুদ্ধে কী অভিযোগ
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছেন
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছেন
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল