বাস মালিকরা লোভী: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০১৯, ১৩:৪৬আপডেট : ০৩ জুন ২০১৯, ১৪:২৭

ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চিকিৎসকের বারণের পরও আমি টার্মিনালগুলো পরিদর্শন করেছি, যাতে অতিরিক্ত ভাড়া নেওয়া না হয়। বাস মালিকরা আমাকে বোঝাতে চেয়েছেন, যাওয়ার সময় যাত্রী থাকলেও আসার সময় তাদের খালি আসতে হয়। আমি তাদের বলেছি, সারাবছরই তো ব্যবসা করেছেন, ঈদের সময় মুনাফার ক্ষেত্রে একটু সংযমী হন। বাস মালিকরা লোভী।’

সোমবার (৩ জুন) সচিবালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে শৃঙ্খলার অভাব। পরিবহন ও সড়ক উভয়ক্ষেত্রেই কোথাও শৃঙ্খলা নেই। এই শৃঙ্খলা ফেরানো এখন বড় চ্যালেঞ্জ। এটি ফেরাতে পারলে দেশ এগিয়ে যাবে। টোকিও, সিঙ্গাপুর, কলকাতা শহরের রাস্তাগুলো দেখেছি। এই রাস্তাগুলো আমাদের বাংলাদেশের রাস্তার মতো এত প্রশস্ত নয়, তারপরেও সেখানে কোনও দুর্ঘটনা হয় না। গাড়িতে গাড়িতে ঠোকাঠুকি হয় না।’

সরকারের এত উদ্যোগের পরও বাস মালিকদের সঙ্গে পেরে উঠছে না। এক্ষেত্রে সরকার কি বাস মালিকদের কাছে পরাজিত? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘জয়-পরাজয়ের কথা নয়। লোভ-লালসার সীমা বহুদূর চলে গেছে। বাস মালিকদের লোভ-লালসা মানসিক প্রবণতায় পরিণত হয়েছে। এটি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ঢাকার রাস্তায় চলাচলকারী হিমাচল পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করে। বহুদিন ধরে এই অভিযোগ শুনছি। বিআরটিএ’কে বলেছি, হিমাচল পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।’

ওবায়দুল কাদের বলেন, ‘সমাজে ভোগান্তি সৃষ্টি করি আমরা। জটিলতা হয় আমাদেরই কারণে। আর তা ফেস করে জনগণ। অথচ জনগণ কোনও ঝামেলাই সৃষ্টি করে না। রাজনীতিতে সৎ মানুষের খুবই অভাব। যদি তা না হতো, তাহলে দেশ এতদিনে সোনার বাংলাদেশ হতো।’

আরও পড়ুন: 

শুধু ঈদ নয়, সারাবছরই যাত্রীদের স্বস্তিতে রাখতে চাই: ওবায়দুল কাদের

 

/এসআই/এআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম