ধর্ম মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১ হাজার ৩৩৮ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৯, ১৯:৫২আপডেট : ১৩ জুন ২০১৯, ২০:০৪

ধর্ম মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১ হাজার ৩৩৮ কোটি টাকা

ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বিকাশের মাধ্যমে উদার ও সাম্প্রদায়িক সম্প্রীতির সর্বজনীন সমাজ প্রতিষ্ঠায় ধর্ম মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ৩৩৭ কোটি ৯২ লাখ টাকা। গত অর্থবছরের তুলনায় এ বরাদ্দ ১৬৯ কোটি ৭০ লাখ টাকা বেশি।
বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে উপস্থাপিত আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দের এ প্রস্তাব করা হয়েছে।
মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ঢাকা ও জেদ্দার হজ অফিস, ওয়াকফ প্রশাসনসহ সংশ্লিষ্ট খাতের পরিচালনা ও উন্নয়নে এই বরাদ্দ ব্যয় করা হবে।
এছাড়া হজ ব্যবস্থাপনার উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠান ও সংস্থার অবকাঠামো উন্নয়ন এবং ব্যবস্থাপনার মানোন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠান ও দুস্থ ব্যক্তিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নও এ বাজেট বরাদ্দের অন্যতম লক্ষ্য।
গত অর্থবছরে ধর্ম মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল ১ হাজার ১৬৮ কোটি ২২ লাখ টাকা।
প্রসঙ্গত, ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বৃহস্পতিবার বিকাল ৩টার পর জাতীয় সংসদে উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে তিনি অসুস্থ হয়ে পড়ায় তার পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট উপস্থাপন শেষ করেন।
‘সমৃদ্ধির সোপানে বাংলাদেশ, সময় এখন আমাদের’শীর্ষক ২০১৯-২০ অর্থবছরের বাজেটের আকার ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

/জেইউ/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা
বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা
নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা
নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি