বাংলাদেশের চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে কথা বলবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৯, ২২:৩৮আপডেট : ১৯ জুন ২০১৯, ২২:৪০



প্রধানমন্ত্রী আগামী জুলাইয়ে চীনের ডালিয়ানে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে কী পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের মাধ্যমে ভবিষ্যতে কী ধরনের বাংলাদেশ দেখতে চায় সরকার, সে বিষয়ে আলোকপাত করতে পারেন প্রধানমন্ত্রী।

প্রযুক্তির ক্ষেত্রে নতুন উদ্ভাবকদের নিয়ে আগামী ১ থেকে ৩ জুলাই অনুষ্ঠিতব্য ওই ফোরামে রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং থিংক-ট্যাংকরা অংশ নেবেন।
ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের উদ্যোক্তা ও নির্বাহী চেয়ারম্যান ক্লাউস শব বাংলাদেশের আরও চারজন মন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। তারা হচ্ছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘আমন্ত্রিতদের তালিকা দেখলে বোঝা যায় বিশ্বের নেতৃবৃন্দ জানতে চান, প্রযুক্তি কীভাবে বাংলাদেশে পরিবর্তন আনছে এবং সমাজে এর প্রভাব কী।’
তারা এর জন্য তৈরি আছেন। কারণ, সরকার চতুর্থ শিল্প বিপ্লবের ওপর অধিক গুরুত্ব দিয়েছে বলে তিনি জানান।
ওই কর্মকর্তা বলেন, ‘এটি পরিষ্কার বাংলাদেশের পরিবর্তন প্রযুক্তির মাধ্যমে হবে এবং এ জন্য সরকার প্রস্তুত।’
উল্লেখ্য, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত ১৩ জুন তার বাজেট বক্তব্যে চতুর্থ শিল্প বিপ্লবের ওপর গুরুত্ব দেন। বলেন, এটি ব্যবসা, কর্মসংস্থান, প্রশাসন এবং অন্যান্য সব ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনবে। আমরা পেছনে পড়ে থাকতে পারি না।
মন্ত্রী তার বক্তৃতায় ব্লকচেইন ইন্টারনেট অব থিং বিষয়েও বলেছেন এবং উদ্ভাবন, গবেষণা ও উন্নয়নের ওপর জোর দিয়েছেন।

/এসএসজেড/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি