ভারী বর্ষণে নগরীতে থৈ থৈ পানি (ফটো স্টোরি)

সাজ্জাদ হোসেন
১২ জুলাই ২০১৯, ২০:২৬আপডেট : ১২ জুলাই ২০১৯, ২১:০৬

ভারী বর্ষণে নগরীতে থৈ থৈ পানি (ফটো স্টোরি) টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ডুবে গেছে। কোনও কোনও সড়কে হাঁটুপানি দেখা গেছে। বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানিবন্দি হয়ে পড়েছেন নগরবাসী। শুক্রবার (১২ জুলাই) নগরীর বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে।

ভারী বর্ষণে নগরীতে থৈ থৈ পানি (ফটো স্টোরি)

 ভারী বর্ষণে ডুবে গেছে রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কগুলোও। মতিঝিল এলাকায় প্রধান সড়কে জমেছে হাঁটুপানি। যানবাহন চলাচলের সময় উঠছে পানিতে ঢেউ। এ যেন প্রবহমান নদী। 

নয়াপল্টন

রাজধানীর নয়াপল্টন এলাকায় বৃষ্টির পানিতে যেন তৈরি হয়েছে সড়ক-নদী। যে নদীতে যানবাহন চলার সঙ্গে সঙ্গে সৃষ্টি হচ্ছে ঢেউ। তার সঙ্গে স্রোত। সেই স্রোত-ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে যান্ত্রিক বাহনের সঙ্গে চলছে জীবিকা নির্বাহের তাড়নায় অযান্ত্রিক বাহনও। 

ভারী বর্ষণে নগরীতে থৈ থৈ পানি (ফটো স্টোরি) ভারী বর্ষণে রাজধানীর সড়কগুলো যেন আর সড়ক নেই, হয়ে পড়েছে একেকটি নদী। এতে জমেছে হাঁটুপানি। যানবাহন চলাচলের সময় এতে সৃষ্টি হয়েছে তীব্র ঢেউ, সঙ্গে স্রোতও। যানবাহনের চাকা ডুবে গেছে পানিতে।

ভারী বর্ষণে নগরীতে থৈ থৈ পানি (ফটো স্টোরি)

প্রবল বর্ষণে দৃষ্টি ঝাপসা হয়ে আসে। জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক; যেদিকে চোখ যায়, কিছুই দেখা যায় না। কেবল বৃষ্টির ফোঁটা, তাও তীব্র বাতাসে চূর্ণবিচূর্ণ হয়ে ঝরে পড়ে সড়কে। আকাশ ভেঙে চলছে ভারী বর্ষণ, বাতাসে শোঁ শোঁ শব্দ আর সড়কে থৈ থৈ পানি।

ভারী বর্ষণে নগরীতে থৈ থৈ পানি (ফটো স্টোরি)

রাজধানীর ব্যস্ততম এলাকা সচিবালয়ের পাশের সড়ক। ভারী বর্ষণে জমেছে হাঁটুপানি। নেই কোনও যানবাহনের ভিড় কিংবা জনসমাগম। 

/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম