বেশি জমি উদ্ধার করা ডিসিকে পুরস্কৃত করা হবে: ভূমিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৯, ১৬:০৫আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১৬:১৫

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী (ছবি সংগৃহীত) সরকারি জমি উদ্ধারে আন্তরিক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেন, ‘সরকারি জমি উদ্ধারে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। যে জেলা প্রশাসক বেশি সরকারি জমি উদ্ধার করতে পারবেন, তাকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।’

বুধবার (১৭ জুলাই) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ দিনের পঞ্চম কার্য অধিবেশনে ডিসিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি আরও বলেন, ‘জমি অধিগ্রহণের ক্ষেত্রে বেশি সমস্যা হয়। বিশেষ করে জমির পাওনা পরিশোধের ক্ষেত্রে সমস্যা হয়, এক্ষেত্রে আমি ডিসিদের বলেছি অধিগ্রহণকৃত জমির মামলা চললে তা সে মতেই চলবে। তবে ৭ এবং ৮ ধারায় যদি নোটিশ করা হয়, তাহলে দাবিদারদের পাওনা পরিশোধ করতে হবে।’

মন্ত্রী আরও বলেন, সরকারের মূল উদ্দেশ্য হলো জনগণকে সেবা দেওয়া, আমরা তা দিতে চাই। মাঠপর্যায়ে ডিসিদের বেশি বেশি পরিদর্শনের নির্দেশ দিয়েছি। অনেক জেলায় রেকর্ড রুম নেই, সেখানে তা করা হচ্ছে। এছাড়া ভূমি ব্যবস্থাপনার ডিজিটাইজেশন একটি চলমান প্রক্রিয়া, তা চলছে। 

/এসআই/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী