তুরস্কে বাস দুর্ঘটনায় কোনও বাংলাদেশি নিহত হননি: ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৯, ১৯:১৩আপডেট : ১৯ জুলাই ২০১৯, ২১:১৩

পাহাড়ি সড়ক থেকে গভীর খাদে পড়ে যাওয়া বাস তুরস্কে অবৈধ অভিবাসীবাহী বাস দুর্ঘটনায় কোনও বাংলাদেশি নিহত হননি। বৃহস্পতিবার (১৮ জুলাই) এ দুর্ঘটনা ঘটে। তুরস্কে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মাদ রইস হাসান সরোয়ার এ তথ্য জানান।

এর আগে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছিল, ১৭ জন নিহতের মধ্যে বাংলাদেশিও রয়েছে।

ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজকে ভান অঞ্চলের অভিবাসন কর্মকর্তারা আমাদের জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তারা কোনও বাংলাদেশির মৃতদেহ পায়নি। নিহত ১৭ জনের মধ্যে ১৬ জনই আফগান।’

অভিবাসন কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি আরও বলেন, এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৫০ যাত্রী। তাদের মধ্যেও কোনও বাংলাদেশিকে তারা খুঁজে পাননি।’

তুরস্কের ইংরেজি দৈনিক ডেইলি সাবাহ বলছে, অতিরিক্ত যাত্রীবাহী ওই মিনিবাসটি ভ্যান শহরের সঙ্গে ওজালপ জেলার এক সংযোগ সড়কে দুর্ঘটনার কবলে পড়ে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি পাহাড়ি সড়ক থেকে গভীর খাদে পড়ে যায়। জায়গাটি তুরস্ক-ইরান সীমান্তের কাছে।

আরও পড়ুন:  তুরস্কে বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১৫

/এসএসজেড/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের