মুজিব বর্ষে প্রতি মাসের ১৭ তারিখ বিমানে ১৭ শতাংশ ছাড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০১৯, ১৯:১৯আপডেট : ২১ জুলাই ২০১৯, ১৯:২৫




মুজিব বর্ষে প্রতি মাসের ১৭ তারিখ বিমানে ১৭ শতাংশ ছাড় মুজিব বর্ষ উপলক্ষে আগামী বছরের (২০২০) মার্চ থেকে পরের বছর (২০২১) মার্চ পর্যন্ত প্রতি মাসের ১৭ তারিখে অনলাইনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট ক্রেতাদের বিশেষ ছাড় দেওয়া হবে। ওই তারিখের যাত্রীদের প্রথম ১৭ জন টিকিট মূল্যের ১৭ শতাংশ ছাড় পাবেন। রবিবার (২১ জুলাই) জাতীয় সংসদ ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উপলক্ষে বাংলাদেশ বিমান এই সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠকে জানানো হয়, মিসর থেকে ইজিপ্ট এয়রক্রাফটের যে দু’টি বিমান ভাড়া করা হয়েছিল. তার একটিকে ইতোমধ্যে ফেরত দেওয়া হয়েছে। এতে বাংলাদেশ বিমানের প্রতিমাসে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার সাশ্রয় হচ্ছে। অন্য বিমানটিও ফেরত দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বলে কমিটিকে জানানো হয়।

মিসর থেকে ত্রুটিপূর্ণ বিমান ভাড়া করার ক্ষেত্রে যে অসম চুক্তি করা হয়েছিল, তা খতিয়ে দেখার জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে কমিটি। এছাড়া, পরবর্তী সময়ে বিমানের কোনও বড় ধরনের চুক্তি বা ক্রয় সংক্রান্ত বিষয়ে সংসদীয় কমিটিকে জানানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে কমিটি সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, আসলামুল হক, তানভীর ইমাম, আনোয়ার হোসেন খান ও সৈয়দা রুবিনা আক্তার বৈঠকে অংশ নেন।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি