ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৯, ১৩:৫৮আপডেট : ২২ জুলাই ২০১৯, ২০:৫২

জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, সরকারের বাস্তবমুখী পদক্ষেপের কারণে বাংলাদেশ আজ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মৎস্য চাষে সফলতা লাভ করেছে। বাংলাদেশ বর্তমানে মৎস্য উৎপাদনে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে। এ ধারা অব্যাহত থাকলে মৎস্য উৎপাদনে বাংলাদেশ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।

জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে জাতীয় সংসদ ভবন লেকে সোমবার (২২ জুলাই) পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৎস্য অধিদফতরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মৎস্য অধিদফতরের মহাপরিচালক আবু সাইদ রাশেদুল হক। অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

স্পিকার বলেন, পুষ্টি চাহিদা পূরণে মৎস্য উৎপাদন বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। সরকার মৎস্যজীবীদের কল্যাণে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

পরে স্পিকার সংসদ ভবন লেকে পোনা অবমুক্তকরণ করেন। সংসদ ভবন লেকে তিন প্রজাতির ১০ হাজার পোনা মাছ অবমুক্ত করা হয়।

 

 

/ইএইচএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী