মাইকেল চাকমার সন্ধানে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৯, ১৯:৫৬আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১৯:৫৮

মাইকেল চাকমার সন্ধান চেয়ে ‘ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী জাতীয় কমিটি’র মানববন্ধন নিখোঁজ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-এর সংগঠক মাইকেল চাকমার সন্ধান চেয়ে মানববন্ধন করেছে ‘ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী জাতীয় কমিটি’। শনিবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, মাইকেল চাকমা খুন-গুম ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছেন। সেটা কি তার অপরাধ? তারা আরও বলেন, বর্তমান সরকার জনগণের রাজনীতি করে না। তাই, দেশের জনগণ গুম হলে তাদের কিছুই যায় আসে না। সরকার ও রাষ্ট্রীয় বাহিনী সব একাকার হয়ে গেছে।

বক্তারা আরও বলেন, যে মাইকেল চাকমা খুন-গুম ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতেন, সেই মাইকেলকেই গুম করা হয়েছে।

সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, সরকার চাইলে মাইকেল চাকমা কোথায় আছেন, কীভাবে আছেন, সব কিছুর সন্ধান দিতে পারে । কিন্তু সরকার ইচ্ছা করেই তা দিচ্ছে না। তাই আমরা অবিলম্বে মাইকেল চাকমার সন্ধান দিতে সরকারের কাছে দাবি জানাই।

মানববন্ধনে ‘ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী জাতীয় কমিটি’র সদস্যরা উপস্থিত ছিলেন।

/এইচএন/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম