প্রধানমন্ত্রী লন্ডন থেকে জরুরি ৭৫ ফাইল ছাড় করেছেন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ আগস্ট ২০১৯, ০৮:১৩ আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ০৮:১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি-ফোকাস বাংলা) যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পর্যন্ত জরুরি ৭৫টি ফাইল ছাড় করেছেন। বাংলাদেশি রাষ্ট্রদূত সম্মেলন এবং অন্যান্য কর্মসূচিতে যোগদানের উদ্দেশে তিনি  গত ১৯ জুলাই লন্ডন গিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পর্যন্ত জরুরি ৭৫টি ইলেকট্রনিক ফাইল (ই-ফাইল) ডিজিটালি ছাড় করেছেন।’

প্রধানমন্ত্রী কার্যালয় সূত্র জানায়, এর আগে প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে অবস্থানকালে সব জরুরি ফাইল তার কাছে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছিলেন।

শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ডিজিটালাইজেশন কার্যক্রমের সুযোগ গ্রহণ করে। সে অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তরা জরুরি ফাইলগুলো ই-মেইলের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠান বলে সূত্র জানায়।

তারা জানান, লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক ঢাকার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১০ দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১০ দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন নিষেধাজ্ঞা, জবাই করা যাবে না পশু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন নিষেধাজ্ঞা, জবাই করা যাবে না পশু
ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি বক্তব্যে বিজয়ী উমাইজা ও জাইমা
ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি বক্তব্যে বিজয়ী উমাইজা ও জাইমা
রহস্যময়ী ইয়ামি গৌতম, জানালেন নিজেই
রহস্যময়ী ইয়ামি গৌতম, জানালেন নিজেই
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি