নির্মাণাধীন ভবনে মশার লার্ভা শনাক্তের ঘটনার ব্যাখ্যা দিলো সিপিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৯, ১৩:১৬আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৩:৩১

সিপিডি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া এবং এজন্য জরিমানার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। সোমবার (১৯ আগস্ট) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিবৃতি দিয়ে ব্যাখা দেওয়া হয়।

১৮ আগস্ট সিপিডি’র নির্মাণাধীন ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা এডিস মশার লার্ভা শনাক্ত করে। এজন্য তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিপিডি তাদের ব্যাখ্যায় বলেছে, নির্মাণাধীন যে ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেছে সেটি গত তিন বছর ধরে তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নেই। ভবনটি নির্মাণের জন্য নিয়োগকৃত পরামর্শক প্রতিষ্ঠান এবং ঠিকাদার প্রতিষ্ঠানের তদারকিতে রয়েছে। সিপিডি’র সঙ্গে চুক্তি অনুযায়ী ভবন নির্মাণের সময়কালে জমাকৃত সব ধরনের পানি নিয়মিত পরিষ্কারের দায়িত্ব ঠিকাদার প্রতিষ্ঠানের। কিন্তু ঈদের ছুটিতে নির্মাণ কাজ বন্ধ থাকায় ঠিকাদার প্রতিষ্ঠান বৃষ্টি পানি পরিষ্কার করেনি। সিপিডি এই ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এরই মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের পরামর্শ মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা রবিবার সন্ধ্যায় ভবনটি পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে সিপিডি নির্মাণাধীন ভবনে পরিচ্ছন্নতার ব্যাপারে আরও সজাগ থাকবে।

/জিএম/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম