গোল্ডেন রাইস অবমুক্ত করা হবে: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৭আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৮

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘কৃষি বিজ্ঞানীরা নতুন নতুন উন্নত জাত উদ্ভাবন করায় ফসলের উৎপাদন বেড়েছে। আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কিছু কিছু ক্ষেত্রে উদ্বৃত্তও থাকে। অচিরেই ভিটামিন-এ সমৃদ্ধ গোল্ডেন রাইস অবমুক্ত করা হবে।’

সোমবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রীর অফিসকক্ষে ইউএসএআইডি’র প্রধান বিজ্ঞানী ড. রবার্ট বার্ট্রামের নের্তৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। পরে কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মন্ত্রী বলেন, ‘আমাদের কৃষি বিজ্ঞানীরা অধিক তাপ সহনশীল গমের জাত উদ্ভাবনের ফলে দেশে গমের আবাদ হচ্ছে। এছাড়া ভুট্টা কখনোই আমাদের ফসলের তালিকায় ছিল না, নতুন উন্নত জাত উদ্ভাবন করায় এর উৎপাদন ভালো হচ্ছে; হেক্টরে ১২-১৪ মেট্রিক টন। আগামী মৌসুমে পোল্ট্রি খামারের জন্য ভুট্টা আমদানি করতে হবে না, চাহিদার সমপরিমাণ দেশেই উৎপন্ন হবে।’

অনুষ্ঠানে ড. রবার্ট বার্ট্রাম বলেন, `বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণের ভেতর দৃঢ় বন্ধন রয়েছে। অর্থনৈতিক ও কৃষিক্ষেত্রে এ বন্ধন খুব মজবুত। বাংলাদেশের সঙ্গে মার্কিন সরকারের অর্থনৈতিক-বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। তবে কৃষিক্ষেত্রে আরও বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে চায় মার্কিন সরকার।’

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নব্বই এর দশকে বাংলাদেশে কাজ করে গেছেন রবার্ট বার্ট্রাম। এবার বাংলাদেশে এসে মন্ত্রণালয়ের বেশ কয়েকটি গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি। এ সময় বাংলাদেশের কৃষি ও আর্থ-সামাজিক উন্নয়ন দেখে তিনি অবিভূত হন। বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা বেশ ভালো কাজ করছেন। এধারা অব্যাহত থাকলে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় পৌছে যাবে বলে মত দেন ড. রবার্ট বার্ট্রাম।

/এসআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের