রোহিঙ্গাদের ওপর নির্যাতন কতদিন সহ্য করবে বিশ্ব, প্রশ্ন বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৯, ২৩:১৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২৩:২৩



রোহিঙ্গাদের ওপর নির্যাতন কতদিন সহ্য করবে বিশ্ব, প্রশ্ন বাংলাদেশের আন্তর্জাতিক সম্প্রদায় কতদিন রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন সহ্য করবে, এই প্রশ্ন উত্থাপন করেছে বাংলাদেশ।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৪২তম সভায় এ প্রশ্ন তোলেন বাংলাদেশের রাষ্ট্রদূত শামিম আহসান।
তিনি বলেন, ‘এখন একটি প্রশ্ন, আন্তর্জাতিক সম্প্রদায় আর কতদিন রোহিঙ্গাদের ওপর নির্যাতনের কারণে মিয়ানমারকে দায়বদ্ধতায় আনতে সময় নেবে?’
আহসান বলেন, ‘যেসব নির্যাতন হয়েছে সেগুলোর দায়বদ্ধতার জন্য মিয়ানমার সরকার কিছুই করেনি। এটিতে কোনও সন্দেহ নেই যে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বাহিনী এ ধরনের তদন্ত করার ক্ষমতা বা ইচ্ছা রাখে না। এ কারণে আন্তর্জাতিক আইনের মাধ্যমে দায়বদ্ধতা নিশ্চিতের ব্যবস্থা অবিলম্বে করা উচিত।’
তিনি বলেন, কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে গড়িমসি করছে মিয়ানমার। শুধু তাই না, ১৯৮২ সালের নাগরিকত্ব আইন পুনর্বিবেচনাও করা হয়নি এবং এর বিপরীতে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ভয়ভীতি প্রদর্শন করছে।
রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য রাখাইনে সহায়ক পরিবেশ তৈরি করেনি মিয়ানমার এবং সেখানকার সেনাবাহিনী রোহিঙ্গাদের জমি বাণিজ্যিকভাবে ব্যবহার করছে বলে জানান তিনি।
আহসান বলেন, ‘মিয়ানমার তাদের দোষ অন্যের ঘাড়ে চাপাচ্ছে এবং মিথ্যা কথা বলছে সবাইকে।’ রাখাইনে মানবিক সহায়তাও দেওয়া হচ্ছে না বলে জানান তিনি।


/এসএসজেড/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান