প্রকল্পের কেনাকাটায় সতর্ক হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫০





প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি প্রকল্পের যেকোনও পণ্যের দাম নির্ধারণের ক্ষেত্রে বাজার যাচাই করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন।
একনেক সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান একথা জানান।
তিনি বলেন, একনেক সভায় বিভিন্ন প্রকল্পের পণ্য কেনাকাটার ক্ষেত্রে উচ্চমূল্য নির্ধারণের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বাজার যাচাই করে দাম নির্ধারণের নির্দেশ দেন।
সম্প্রতি বিভিন্ন প্রকল্পে কেনাকাটার ক্ষেত্রে উচ্চমূল্য নির্ধারণের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে ব্যাপক সমালোচনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী এ নির্দেশ দিলেন।
পরিকল্পনামন্ত্রী জানান, রাস্তাঘাট প্রশস্ত করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনেরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, রাস্তার পাশে গরিব মানুষের বাড়ি ও গ্রাম যাতে ভেঙে ফেলা না হয়, সে বিষয়ে বিশেষ নজর রাখতে হবে। প্রয়োজনে প্রস্তাবিত নকশা পরিবর্তন করে হলেও রাস্তা ঘুরিয়ে নিতে হবে। এরপরও বাধ্য হয়ে মানুষের ঘরবাড়ি ভাঙতে হলে তাদের উদারভাবে ক্ষতিপূরণ দিতে হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার অহেতুক সমালোচিত হতে চায় না। আমরা পরিকল্পনা কমিশনের সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের পণ্যের মূল্য নির্ধারণে সাবধান হওয়ার নির্দেশ দিয়েছি।
তিনি বলেন, ভারতের ঝাড়খণ্ড থেকে বাংলাদেশে যে বিদ্যুৎ লাইন নির্মাণ করা হবে, সেটি দিয়ে শুধু যে বিদ্যুৎ আমদানি হবে তা নয়, ভবিষ্যতে হয়তো আমরা রফতানি করতে পারবো। প্রধানমন্ত্রী সরকারের প্রকল্প তদারকি সংস্থা আইএমইডিকে আরও শক্তিশালী করারও নির্দেশনা দিয়েছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী।

/এসআই/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম