স্থানীয় প্রয়োজনকে গুরুত্ব দিয়ে প্রকল্প হাতে নিতে হবে: উশৈসিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (ফাইল ছবি) মাঠ পযার্য়ে পরিদর্শন করে যৌক্তিকতা বিবেচনা করে প্রকল্প হাতে নিতে হবে বলে মন্তব্য করেছেন পাবর্ত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি বলেন, ‘পাবর্ত্য চট্টগ্রামের জন্য প্রকল্প প্রণয়নের সময় স্থানীয় প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিতে হবে।’ রবিবার (২২ প্টেম্বর) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে  ‘বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি’র পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

উশৈসিং বলেন, ‘পাবর্ত্য চট্টগ্রামবাসীর জীবনমান উন্নয়নে বতর্মান সরকার ব্যাপক উন্নয়নমূলক কাজ করছে। এসব উন্নয়ন কাজ যেন টেকসই হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে দৃষ্টি রাখতে হবে।’ তিনি আরও বলেন, ‘পাবর্ত্য চট্টগ্রামের উন্নয়ন কাজগুলো কৃষি উপযোগী করে করতে হবে, যেন এ সব উন্নয়ন কাজের মাধ্যমে এ অঞ্চলে পানির সঠিক ব্যবহার করে কৃষি ও ফলদ উৎপাদন বাড়ে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মেসবাহুল ইসলাম, পাবর্ত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা, পাবর্ত্য খাগডাছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী প্রমুখ।

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী