‘ঠাকুর শান্তি পুরস্কার’ পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ অক্টোবর ২০১৯, ২১:৫৩ আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ২২:৪৬

‘ঠাকুর শান্তি পুরস্কার’ গ্রহণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মর্যাদাপূর্ণ ‘ঠাকুর শান্তি পুরস্কার-২০১৮’ দেওয়া হয়েছে। শনিবার (৫ অক্টোবর) নয়াদিল্লির হোটেল তাজমহলে কলকাতা এশিয়াটিক সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনার হাতে পুরস্কার তুলে দেনে সংস্থাটির সভাপতি অধ্যাপক ইশাহ মোহাম্মদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট বুদ্ধিজীবী ও কলকাতা এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক সত্যব্রোত চৌধুরী।

এর আগে, অন্যান্যের মধ্যে আন্তর্জাতিক নেতা নেলসন ম্যান্ডেলা ও অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এই পুরস্কার দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর সম্মানে অনুষ্ঠানে সম্মাননাপত্র পাঠ করা হয়।

সম্মাননাপত্রে বলা হয়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবিক উপলব্ধি ও শান্তিতে অবদান রাখার জন্য এশিয়াটিক সোসাইটি তাকে ‘ঠাকুর শান্তি পুরস্কার-২০১৮’ দিয়ে সম্মান জানাচ্ছে।’

পুরস্কার গ্রহণ করে তা দেশবাসীকে উৎসর্গ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ এই সম্মান পাওয়ার উপযুক্ত।’ জনগণ তাকে ভোটের মাধ্যমে ক্ষমতায় এনেছে বলেও এ সময় তিনি উল্লেখ করেন। সূত্র: বাসস

/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সবার আগে প্রয়োজন জনসেবার মানোন্নয়ন 
সবার আগে প্রয়োজন জনসেবার মানোন্নয়ন 
রাজধানী‌তে লিফট ছিঁড়ে ৩ জন গুরুতর আহত
রাজধানী‌তে লিফট ছিঁড়ে ৩ জন গুরুতর আহত
প্রায় দেড় হাজার নাগরিককে নিয়ে মিয়ানমারের জলসীমায় ৩ জাহাজ, কেন এই প্রত্যাবাসন?
প্রায় দেড় হাজার নাগরিককে নিয়ে মিয়ানমারের জলসীমায় ৩ জাহাজ, কেন এই প্রত্যাবাসন?
ব্র্যাকের পর, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিলেন মিথিলা
ব্র্যাকের পর, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিলেন মিথিলা
সর্বাধিক পঠিত
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার