সারের মূল্য কৃষকের হাতের নাগালে: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৯, ১৭:৫২আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ২০:৫৯

সারের মূল্য কৃষকের হাতের নাগালে: কৃষিমন্ত্রী কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, সার নিয়ে কৃষকের মধ্যে কোনও উৎকণ্ঠা নেই। সারের মূল্য কমিয়ে কৃষকের হাতের নাগালে রেখেছে সরকার।

রবিবার (১৩ অক্টোবর) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গিয়াস উদ্দিনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
আব্দুর রাজ্জাক বলেন, ’৭৫-পরবর্তী সরকার গণতন্ত্রের মুখোশ পরে দেশ ও জনগণকে শোষণ করেছে। এ দেশের কৃষকরা সারের জন্য জীবন দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষকের ঘরে ঘরে সার পৌঁছে দিয়েছে। সার নিয়ে কৃষকের মধ্যে কোনও উৎকণ্ঠা নেই। সারের মূল্য কমিয়ে কৃষকদের হাতের নাগালে রেখেছে।
তিনি বলেন, কৃষি যন্ত্রপাতি, বীজসহ বিভিন্ন খাতে প্রণোদনা দেওয়ায় দেশে কৃষির সাফল্য আজ বিশ্বস্বীকৃত। সরকারের লক্ষ্য ছিল খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, তা হয়েছে। এমডিজির গোল অর্জিত হয়েছে। এবার এসডিজির গোল অর্জনের পালা। ইতোমধ্যে ক্ষুধামুক্ত হয়েছে দেশ। এখন চ্যালেঞ্জ হচ্ছে পুষ্টিকর নিরাপদ খাদ্য; তাও ২০৩০ সালের আগেই অর্জিত হবে বলে দাবি করেন তিনি।
কৃষিমন্ত্রী আরও বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করেছে। তাই সবাইকে জবাবদিহির আওতায় আসতে হবে।
বিএডিসি চেয়ারম্যান সায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক কৃষি সচিব ড. এস এম নাজমুল ইসলাম, কৃষি সচিব মো. নাসিরুজ্জামান ও সংসদ সদস্য আব্দুল মান্নান।

/এসআই/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের