ভারতীয় স্পিকারকে মুজিব বর্ষের অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৯, ২০:০৯আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ২১:৫৪

ভারতীয় স্পিকারকে মুজিব বর্ষের অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লাকে আমন্ত্রণ জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রবিবার (১৩ অক্টোবর) বেলগ্রেডে ভারতের স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ আমন্ত্রণ জানান তিনি।

১৪১তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে যোগ দিতে দুজনই বেলগ্রেডে অবস্থান করছেন।
আইপিইউ’র ভেন্যু সাভা সেন্টারে দুই স্পিকার দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, সংসদীয় চর্চা, ব্যবসা-বাণিজ্যসহ নানা বিষয়ে আলোচনা করেন।
শিরীন শারমিন চৌধুরী বলেন, ২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। বাংলাদেশ আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতার মাধ্যমে মুজিব বর্ষ পালন করবে। এ সময় তিনি ভারতের স্পিকারকে মুজিব বর্ষের অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা মুজিব বর্ষ উদযাপনের উদ্যোগে বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান। মুজিব বর্ষ পালন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় স্পিকারকে ধন্যবাদ জানিয়ে তিনি যোগদান করার আশা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সদস্য ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু, সংসদ সদস্য মো. হাবিবে মিল্লাত, ফাহমী গোলন্দাজ বাবেল, আবদুস সালাম মুর্শেদী, পীর ফজলুর রহমান, সুবর্ণা মুস্তাফা, শবনম জাহান এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক