রাষ্ট্রপতি সিঙ্গাপুরে, দেশে ফিরবেন শনিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৯, ০৯:০৮আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ০৯:২৭

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাপান সফর শেষ করে সিঙ্গাপুরে পৌঁছেছেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান (ফ্লাইট নন্বর-এসকিউ ৬৩১) রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে শুক্রবার স্থানীয় সময় বিকাল ৩টা ১৫ মিনিটে  (বাংলাদেশ সময় বিকাল ৫টা ১৫) চেঙ্গি আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। রাষ্ট্রপতি সিঙ্গাপুরে দুইদিনের যাত্রাবিরতি করবেন। আগামীকাল শনিবার (২৭ অক্টোবর) তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা বিমান বন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। তিনি ইয়র্ক হোটেল সিঙ্গাপুরে অবস্থান করবেন। এর আগে রাষ্ট্রপতি সকাল ৯টায় (স্থানীয় সময়) জাপানের রাজধানী টোকিওর হানিদা আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন।

এর আগে গত রবিবার (২০ অক্টোবর) বিকালে আট দিনের সফরে  রাষ্ট্রপতি ঢাকা ত্যাগ করেন। সোমবার তিনি জাপানে পৌঁছান। 
জাপান সফরকালে রাষ্ট্রপতি সেইডেন স্টেট হলে জাপানের ১২৬তম সম্রাট নারুহিতোর সিংহাসনে আরোহণের অভিষেক অনুষ্ঠানে যোগ দেন।অনুষ্ঠানে ১৭৪টি দেশ ও অঞ্চলের প্রায় দুই হাজার নেতা ও প্রতিনিধি যোগ দেন। মূল অনুষ্ঠানে রাষ্ট্রপতির সঙ্গে তার সহধর্মীনি রাশিদা খানম এবং জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস।

আরও পড়ুন- সম্রাটের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি জাপানে

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বরিশালে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি
বরিশালে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি
ঘাম-রোদে ত্বক মলিন? জেনে নিন গরমের দিনের বিউটি টিপস
ঘাম-রোদে ত্বক মলিন? জেনে নিন গরমের দিনের বিউটি টিপস
দেড় বছরের মধ্যে নতুন এফএসআরইউ পাওয়ার চেষ্টা, চীনের সঙ্গে চুক্তি
দেড় বছরের মধ্যে নতুন এফএসআরইউ পাওয়ার চেষ্টা, চীনের সঙ্গে চুক্তি
বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি
বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ