জেনেভা যাচ্ছেন শ্রম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৯, ১৫:৪৯আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ১৫:৫১

শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৩৭তম গভর্নিং বডির সভায় যোগ দিতে শুক্রবার দিবাগত রাতে জেনেভা যাচ্ছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম শুক্রবার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গভর্নিং বডির সদস্য হিসেবে আগামী ৫ নভেম্বর আইএলও’র বিশ্বব্যাপী শোভন কর্মপরিবেশ কর্মসূচি বাস্তবায়নে মধ্যমেয়াদি প্রতিবেদন উপস্থাপন সেশনে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরবেন শ্রম প্রতিমন্ত্রী। ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি।
গভর্নিং বডির সভায় সুইজ্যারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জেনেভায় স্থায়ী মিশনের প্রতিনিধি এম শামীম আহসান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজমসহ পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।
গত ২৮ অক্টোবর শুরু হওয়া গভর্নিং বডির এ সভা আগামী ৭ নভেম্বর পর্যন্ত চলবে। ৮ নভেম্বর শ্রম প্রতিমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

/এসআই/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
কলকাতার সেই হোটেলে কী ঘটেছে, নিহতদের মধ্যে বাংলাদেশি কতজন?
কলকাতার সেই হোটেলে কী ঘটেছে, নিহতদের মধ্যে বাংলাদেশি কতজন?
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
গুগল ড্রাইভে আপনার ফাইল কতটা নিরাপদ? যে ভুলে ব্যক্তিগত তথ্য যেতে পারে অন্যের হাতে
গুগল ড্রাইভে আপনার ফাইল কতটা নিরাপদ? যে ভুলে ব্যক্তিগত তথ্য যেতে পারে অন্যের হাতে
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক