খোকা দেশে ফিরলে মানবিক দৃষ্টিতে দেখা হবে: শাহরিয়ার আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৯, ১৫:২১আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ১৫:৪৭

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সাদেক হোসেন খোকা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে দেশে নিয়ে আসার জন্য সহায়তার আশ্বাস দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম। এছাড়া দেশে আসার পর তার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকেও দেখা হবে বলে জানান তিনি।

রবিবার (৩ নভেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার ফেসবুকে এক পোস্টে এসব কথা উল্লেখ করেন। ফেসবুক পোস্টে শাহরিয়ার আলম বলেন, “নিউইয়র্কে সাদেক হোসেন খোকার পরিবার ‘ট্রাভেল পারমিট’-এর জন্য আবেদন করলে আমাদের মিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি এবং তার স্ত্রীর যেহেতু পাসপোর্ট নেই, সেহেতু আন্তর্জাতিকভাবে অন্য দেশ থেকে নিজের দেশে ফেরার এটাই একমাত্র ব্যবস্থা।”

নিউইয়র্কের কনস্যুলেটে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

 

শাহরিয়ার আলমের ফেসবুক স্ট্যাটাস

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও  বলেন, ‘সাদেক হোসেন খোকা  এবং তার স্ত্রীর নামে মামলা আছে, গ্রেফতারি পরোয়ানাও থাকতে পারে (আমি নিশ্চিত নই)। কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে যা জেনেছি, তাদের আগমনের পর বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হবে।’

প্রসঙ্গত, কিডনির ক্যানসারে আক্রান্ত সাদেক হোসেন খোকার স্বাস্থ্যের অবস্থা গত সোমবার (২৮ অক্টোবর) থেকে অনেকটা অবনতি হয়েছে। তিনি নিউইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে অনেক দিন ধরে চিকিৎসা করাচ্ছেন। ২০১৪ সালের ১৪ মে চিকিৎসার জন্য দেশ থেকে যুক্তরাষ্ট্রে যান তিনি।

/এসও/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি