জেব্রা ক্রসিং না থাকলে রাস্তা পার করে দেবে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৯, ১৩:৫৮আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১৭:১১

সড়কে মুছে গেছে জেব্রা ক্রসিং

যেসব রাস্তায় জেব্রা ক্রসিং বা ফুট ওভারব্রিজ নেই, সেসব জায়গায় ট্রাফিক বিভাগের সদস্যরা রাস্তা পার করে দেবেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

সোমবার (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে সড়ক আইন ২০১৮-এর প্রয়োগ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

পথচারীরা জেব্রা ক্রসিং বা ফুট ওভারব্রিজ দিয়ে পার না হলে নতুন আইনে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। এই টাকার পরিমাণ আগে ছিল ২০০। রাজধানীর অনেক সড়কে ওভারব্রিজ বা জেব্রা ক্রসিং নেই। সেক্ষেত্রে কী করা হবে—জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, ‘যেসব জায়গায় জেব্রা ক্রসিং নেই, সেখানে ট্রাফিক বিভাগের কর্মকর্তারা পথচারীদের রাস্তা পারাপারে সাহায্য করবেন।’

মামলার ধারাগুলো নিয়ে তিনি বলেন, ‘এই মামলায় কিছু বৈচিত্র্য আছে। এখানে সাজার পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। ভয়ে হলেও মানুষের মধ্যে আইন মানার প্রবণতা সৃষ্টি হবে। উন্নত বিশ্বের মতো আইন ভঙ্গের জন্য পয়েন্ট কাটার সিস্টেম করা হয়েছে।’

আইনের ধারাগুলোয় সর্বনিম্ন টাকার পরিমাণ লেখা না থাকলেও সর্বোচ্চ শাস্তির পরিমাণ উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে পুলিশ কীভাবে মামলা দেবে—জানতে চাইলে কমিশনার বলেন, ‘কেউ যদি প্রথমবার নতুন আইন ভঙ্গ করে, তাহলে তাকে সামান্য পরিমাণ জরিমানা করা হবে। একইসঙ্গে তাকে একটি লিফলেট দেওয়া হবে। তিনি পরবর্তীতে একই অপরাধ করলে আইন অনুযায়ী পুরো জরিমানা বা শাস্তি ভোগ করতে হবে। এক সপ্তাহ নতুন আইনে কোনও মামলা হবে না। এরপর থেকে রসিদের মাধ্যমে মামলা নেওয়া শুরু হবে। আর পজ মেশিনের সার্ভার আপডেট করার পরে এ পদ্ধতিতে মামলা করা হবে।’

আরও পড়ুন:

সামান্য জরিমানা দিয়েই সড়ক আইনের বাস্তবায়ন শুরু হবে: ডিএমপি কমিশনার

/এআরআর/এসটি/এমএমজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের