সাদেক হোসেন খোকার মরদেহ আনতে সহযোগিতার আশ্বাস তথ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৯, ১৭:৪২আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১৯:৫১

সাদেক হোসেন খোকা অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মৃত্যুতে শোক প্রকাশ করে তার মরদেহ দেশে আনতে সর্বাত্মক সহযোগিতা করার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (৪ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমি জেনেছি ঢাকার সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য সাদেক হোসেন খোকা মারা গেছেন। তার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি এবং বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আল্লাহর কাছে প্রার্থনা করি তার শোকসন্তপ্ত পরিবার যেন এই শোক সইতে পারেন।’

লাশ দেশে আনার বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, তিনি তো দেশে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তাকে ফেরাতে সর্বাত্মক সহযোগিতা করা হবে তা তো আগেই বলা হয়েছিল। ইতোমধ্যে তিনি মৃত্যুবরণ করেছেন, আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি, তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। তার মরদেহ আনতে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

আরও পড়ুন:

সাদেক হোসেন খোকা আর নেই

খোকার মৃত্যুতে রাজনীতিবিদদের শোক

/এসএমএ/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী