কাফরুলে ‘ইউসুফ উল্লাহ সড়ক’ উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৯, ২০:১৬ আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২০:২৩

ইউসুফ উল্লাহ সড়ক রাজধানীর কাফরুল এলাকায় ইব্রাহীমপুরে সাবেক ওয়ার্ড কমিশনার ইউসুফ উল্লাহর নামে সড়কের নামকরণ করা হচ্ছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান নামফলক উদ্বোধন করেন। এ সময় ইউসুফ উল্লাহর স্ত্রী রোকাইয়া ইউসুফ উপস্থিত ছিলেন।

ইউসুফ উল্লাহ অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনে ১৯৯৪ সালে কমিশনার হিসেবে নির্বাচিত হন।  ১৯৯৬ সালের ১৮ মে তিনি মারা যান। ইব্রাহীমপুর এলাকায় তিনি জনকল্যাণমূলক কাজে যুক্ত থাকায় জনপ্রিয় ছিলেন।

ফলক উন্মোচনের আগে ইউসুফ উল্লাহকে স্মরণ করেন স্থানীয় মানুষজন। অনুষ্ঠিত হয় মিলাহ মাহফিল।

ইউসুফ উল্লাহ

মুক্তিযোদ্ধা নুর ইসলাম বলেন, ‘সমাজসেবামূলক কাজের জন্য ইউসুফ উল্লাহ মানুষের কাছে এখনও জনপ্রিয়। তিনি এলাকার উন্নয়নে কাজ করেছেন, মানুষের পাশে ছিলেন।’

ছাত্রজীবন থেকেই ইউসুফ উল্লাহ রাজনীতি ও সমাজসেবামূলক কাজে যুক্ত ছিলেন বলে জানান তার স্ত্রী রোকাইয়া ইউসুফ। তিনি বলেন, ‘সব সময় মানুষের পাশে থাকার কারণে তিনি বরাবরই জনপ্রিয়। তিনি ১৯৯৪ সালে কৃষি ব্যাংকের চাকরি ছেড়ে  ওয়ার্ড কমিশনার নির্বাচনে অংশ নেন। এলাকায় উন্নয়ন, শিক্ষা, সমাজসেবায় তিনি আন্তরিক ছিলেন।’

১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান বলেন, ‘দীর্ঘ ২০ বছর আগে এ সড়কের নামকরণের জন্য আবেদন করা হয়। দীর্ঘ সময় পর সিটি করপোরেশন নামকরণের অনুমোদন দিয়েছেন। ইউসুফ উল্লাহ মানুষের কাছে এখনও জনপ্রিয়, তাই মানুষ এ নামকরণে সমর্থন দিয়েছেন। শিক্ষার জন্য বিভিন্ন স্কুলের সঙ্গেও যুক্ত ছিলেন ইউসুফ উল্লাহ।’ ইব্রাহীমপুর প্রাথমিক বিদ্যালয়, মুসলিম মডার্ন স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ইউসুফ উল্লাহ ভূমিকা রাখেন বলেও তিনি মন্তব্য করেন।

/সিএ/এমএনএইচ/
সম্পর্কিত
ককটেল-বাসে আগুনে আতঙ্ক, রাস্তায় নামতে ভয়
নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির
মোহাম্মদপুরে দিনেদুপুরে সবার সামনে যুবককে কুপিয়ে সব লুট
সর্বশেষ খবর
ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের বৈঠক
ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের বৈঠক
ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের বৈঠক
ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের বৈঠক
বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত কেলি কারি
বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত কেলি কারি
ভোরে রাজধানীতে বজ্রবৃষ্টি
ভোরে রাজধানীতে বজ্রবৃষ্টি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ