বিচারহীনতার সংস্কৃতি আমাদের পেয়ে বসেছে: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৯, ১৮:০০আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ১৯:৪১

‘নিপীড়ন বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক নুসরাত হত্যাকাণ্ডের তদন্ত ও এর দ্রুত বিচার নিষ্পত্তির ঘটনা আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে একটি যুগান্তকারী মাইলফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতি আমাদের পেয়ে বসেছে। তাই হত্যাকাণ্ডের দ্রুত বিচারের মাধ্যমে নারী-পুরুষের সমতা ফিরিয়ে এনে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।’

রবিবার (১ ডিসেম্বর) রাজধানীর এফডিসিতে ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে ‘নিপীড়নবিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নুসরাত হত্যার বিচারের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, ‘নুসরাত হত্যার সবচেয়ে বড় মেসেজটি হচ্ছে, কেউ যদি কোনও নারীর প্রতি সহিংসতা ঘটায়, তাহলে তাকে সর্বোচ্চ সাজা গ্রহণে প্রস্তুত থাকতে হবে। সমাজ তাকে ক্ষমা করবে না।’

আইনমন্ত্রী বলেন, ‘আমাদের সাক্ষ্য আইন অনেক পুরনো, সেটাকে আধুনিক করার চেষ্টা করা হচ্ছে। জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড আবার জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড, দুটোই সত্য। বিচার বিভাগকে এই দুটি থিম লাইনের মধ্য দিয়ে কাজ করতে হয়। আমাদের বিচার বিভাগ স্বাধীন, এই স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না।’

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘নুসরাত এক বীর প্রতীক। এক প্রতিবাদী মেয়ে। নুসরাতের মতো আর কোনও ঘটনা আমরা দেখতে চাই না। নুসরাতের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সোনাগাজীর যে মাদ্রাসায় সে পড়তো, সেই মাদ্রাসার নামকরণ নুসরাতের নামে করা হোক।’ তার মারা যাওয়ার দিন ১০ এপ্রিলকে বাংলাদেশে জাতীয়ভাবে ‘নিপীড়নবিরোধী দিবস’ হিসেবে পালনের জন্য সরকারের কাছে দাবি জানান কিরণ।

‘নুসরাত হত্যার দ্রুত বিচার নারীর প্রতি সহিংসতা কমিয়ে আনবে’ শীর্ষক চূড়ান্ত এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সমান নম্বর পেয়ে ঢাকা কলেজ ও ইডেন কলেজ যৌথভাবে চ্যাম্পিয়ন হয়।

/বিআই/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের