দলের অনেকে বুলি পাল্টেছেন: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৯, ১৪:৩১আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১৫:১৭

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘শেখ হাসিনাকে ২০০৭ সালে গ্রেফতারের পর অনেকে মুখের বুলি পাল্টেছিলেন। আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পরে তারা ফের নিজেদের বুলি পাল্টেছেন।’

বুধবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এখন সবাই বিত্তের পেছনে ছোটেন। সবার মধ্যে এখন শুধু না পাওয়ার বেদনা। এজন্য সমাজে  অসুস্থ  প্রতিযোগিতা চলছে। এ কারণেই মানুষ অসুখী। সুখের প্রধান বিষয় হচ্ছে, আমার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। মানুষ বিত্তের পেছনে ছুটতে গিয়ে যে অসুস্থ প্রতিযোগিতা শুরু করেছে, তাতে সমাজকে কলুষিত করছে।’

সাংবাদিক মোস্তাক হোসেনের কথা স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, ‘মোস্তাক ভাই আমার অনেক ঘনিষ্ঠ মানুষ ছিলেন। অনেক সাংবাদিক তাকে মামা ডাকতেন, তাই আমিও ডাকতাম। তার মতো ভালো মানুষ খুব কম হয়। তার কোনও চাওয়া পাওয়া ছিল না।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী ও নতুন ধারা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শামীম আহমেদ।

/এইচএন/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম