বঙ্গবন্ধুকে ‘ডক্টর অব লজ’ সম্মাননা দেবে ঢাবি

ঢাবি প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৯, ১৪:৩৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২০:৩৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ডক্টর অব লজ’ সম্মাননা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ঢাবির আইন বিভাগের সাবেক ছাত্র হওয়ায় তাকে এ সম্মাননা দেওয়া হবে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আগামী বছর মুজিববর্ষে এ সম্মাননা দেওয়া হবে।

ঢাবির ৫২তম সমাবর্তন উপলক্ষে শনিবার (৭ ডিসেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান একথা জানিয়েছেন।

উপাচার্য বলেন, ‘মুজিববর্ষের কর্মসূচি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডক্টর অব লজ সম্মাননায় ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী বছর একটি তারিখ ঠিক করে তাকে এই সম্মাননা দেওয়া হবে।’

বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের অধিকারের জন্য আন্দোলন করেন। কোনও কারণ দর্শানোর নোটিশ ছাড়া ১৯৪৯ সালে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল। ২০১০ সালের ১৪ আগস্ট ৬১ বছর পর তার বহিষ্কারাদেশ তুলে নেয় সিন্ডিকেট ফোরাম।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের