স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে কাজ করব: মন্ত্রিপরিষদ সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৯, ২১:৫৪আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২৩:২১

স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে কাজ করব: মন্ত্রিপরিষদ সচিব

স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে দায়িত্ব পালন করার কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বুধবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম’ (বিএসআরএফ)-এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় একথা জানান মন্ত্রিপরিষদ সচিব।

আগামী দিনের পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্ল্যান আমাদের করা আছে। সেই অনুযায়ী কাজ হবে। তবে আমি একটু কুইক (দ্রুত) কাজ করার চেষ্টা করি। আমরা চেষ্টা করব কাজ যাতে কুইকলি হয়।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কাজ যত তাড়াতাড়ি সম্ভব, যত ফেয়ারলি (স্বচ্ছতার সঙ্গে) সম্ভব, সেটা নিশ্চিত করব। আমরা যতদিন আছি, ইনশাআল্লাহ ফেয়ারলি এবং কুইকলি কাজ করব।’

মন্ত্রিসভায় রদবদল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এরকম খবর আমার কাছে নেই।’

মত বিনিময়ের সময় বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। 

/এসআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী