ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষা দ্রুত নেওয়ার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৮আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১৭:৪১

সংসদীয় কমিটির বৈঠক ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষা স্থগিতের সঙ্গে সমাজসেবা অধিদফতর বা মন্ত্রণালয়ের কারো সম্পৃক্ততা আছে কিনা, তা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। পাশাপাশি এই স্থগিত পরীক্ষা দ্রুততম সময়ের মধ্যে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বৈঠকের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এছাড়া বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা দেওয়ার জন্য প্রকৃত ও সঠিক বিধবা ও স্বামী পরিত্যক্তাকে চিহ্নিত করতে স্থানীয় জনপ্রতিনিধির পাশাপাশি সংরক্ষিত নারী ও নির্বাচিত সংসদ সদস্যদের সমন্বয়ে একটি সমন্বিত নীতিমালা প্রণয়নে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়। বৈঠকে কমিটির সদস্য বেগম সাগুফতা ইয়াসমিন বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতাভোগীর তালিকা যথাযথভাবে না হওয়ার অভিযোগ তোলেন বলে জানা গেছে।
কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বেগম সাগুফতা ইয়াসমিন, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, আ ক ম সরওয়ার জাহান এবং কাজী কানিজ সুলতানা অংশ নেন।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান