মাসের শেষে বৃষ্টি, ফের শৈত্যপ্রবাহের শঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৯, ২০:২১আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ২০:২৩

শৈত্যপ্রবাহের সঙ্গে কুয়াশা নেমেছে দেশজুড়ে (ফাইল ছবি) চার দিনের কনকনে ঠান্ডার পর রবিবার (২২ ডিসেম্বর) দেশের তাপমাত্রা কিছুটা বেড়েছে। আগামীকাল সোমবার (২৩ ডিসেম্বর) তাপমাত্রা আরও বাড়বে। মিলতে পারে সূর্যের দেখা। কিন্তু, আবার মাস শেষে বৃষ্টি ও বৃষ্টির পরপর তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে শৈত্যপ্রবাহের আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ‘সোমবার তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে এ মাসের ২৫-২৬ তারিখে বৃষ্টিপাত হতে পারে। দেশের বেশিরভাগ অঞ্চলেই এই বৃষ্টি কম-বেশি হবে। আর বৃষ্টির পর ২৭ তারিখ থেকে আবার তাপমাত্রা কমে যাবে। এ সময় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি হবে। বৃষ্টি হলে তাপমাত্রা কমতে থাকবে আবার।’

রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ফরিদপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস। শনিবারের তুলনায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা কমলেও গড়ে বিভাগগুলোতে তাপমাত্রা কিছুটা বেড়েছে। কমেছে বাতাসের গতিও। শনিবার বাতাসের গতি ছিল ৬ থেকে ১২ কিলোমিটার। আজ  রবিবার তা ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটারের মধ্যে আছে। তিন দিন আগে সেই বাতাসের গতি ছিল ঘণ্টায় ১২ থেকে ১৫ কিলোমিটার।

এদিকে ঢাকায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস, শনিবার ছিল ১২ দশমিক ২, চট্টগ্রামে শনিবারের (২১ ডিসেম্বর) মতো আজ ও তাপমাত্রা ১৩ দশমিক ৩, সিলেটে ১৪ দশমিক ৫, শনিবার ছিল ১৩ দশমিক ৫, তবে রাজশাহীতে তাপমাত্রা কমেছে। আজ  সেখানে ৯ দশমিক ৫, যা শনিবার ছিল ১১ দশমিক ৯, রংপুরে ১১ দশমিক ৮, শীনবার ছিল ১২, খুলনায় গত তিনদিন তাপমাত্রা একই আছে ১২ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালে আজ  রবিবার ১২ দশমিক ৫, শনিবার ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া শৈত্যপ্রবাহের সংজ্ঞা অনুযায়ী তাপমাত্রা যদি ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে তাহলে তাকে শৈত্যপ্রবাহ বলা হয়, সে হিসেবে দেশের ৫ জেলার তাপমাত্রা ১০ এর নিচে অবস্থান করছে আজ। এরমধ্যে আছে রাজশাহী, ঈশ্বরদী, তেতুলিয়ায় ৯ দশমিক ৫, চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৪ ও যশোরে ৯।

এদিকে আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাজশাহী, পাবনা, যশোর, তেতুলিয়া ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

 

/এসএনএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম