জাতিসংঘে রোহিঙ্গা রেজ্যুলেশন বিপুল ভোটে গৃহীত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৯, ১০:০৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ১৫:৫১

রোহিঙ্গা (ছবি: ফোকাস বাংলা) জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল ভোটে রোহিঙ্গা শীর্ষক একটি রেজ্যুলেশন গৃহীত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুর মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক রেজ্যুলেশনটি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত হয়। গত তিন বছর ধরে মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতনকে নিন্দা জানিয়ে রেজ্যুলেশনটি জাতিসংঘে গ্রহণ করা হচ্ছে।

নিউ ইয়র্ক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই রেজ্যুলেশনের পক্ষে ১৩৪টি দেশ ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় ৯টি দেশ। ২৮টি দেশ ভোটদানে বিরত থাকে।

অরগানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন এবং ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে এই রেজ্যুলেশনটি গ্রহণের জন্য পেশ করে। এর আগে ১৪ নভেম্বর জাতিসংঘ থার্ড কমিটিতে এবং পরে ফিফথ কমিটিতে এটি অনুমোদিত হয়।

অন্যান্য বছরের মতো এবারো জাতিসংঘে বাংলাদেশ মিশন এই গোটা প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল।

আরও পড়ুন- ভাসানচরে স্থানান্তর সমর্থন না করলে জাতিসংঘকে সহযোগিতা করবে না ঢাকা

/এসএসজেড/এফএস/এমএমজে/
সম্পর্কিত
রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার মামলা পরিচালনায় ওআইসি’র সহযোগিতা চাইলো বাংলাদেশ 
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি তলানিতে, উদ্বেগ জাতিসংঘের
‘আলোচনায় নিজ দেশে যাওয়া সম্ভব না হলে, অস্ত্র ধরতে প্রস্তুত রোহিঙ্গারা’
সর্বশেষ খবর
সৌরবিদ্যুৎ উৎপাদনে ৬ মাস শুল্ক-কর রেয়াতের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
সৌরবিদ্যুৎ উৎপাদনে ৬ মাস শুল্ক-কর রেয়াতের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
কর্ণফুলী ইউরিয়া সার কারখানায় আবারও উৎপাদন বন্ধ
কর্ণফুলী ইউরিয়া সার কারখানায় আবারও উৎপাদন বন্ধ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুকুরে গোসলে নেমে দুই নারীর মৃত্যু
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুকুরে গোসলে নেমে দুই নারীর মৃত্যু
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ