মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ইউজিসির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ ডিসেম্বর ২০১৯, ০৮:৫০আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৮

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যথাযথ শিক্ষার পরিবেশ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে যথাযথ ভূমিকা পালনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর নেতৃত্বে ইউজিসি’র একটি প্রতিনিধি দল রবিবার (২৯ ডিসেম্বর) বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০১৮ পেশ করতে গেলে তিনি এ কথা বলেন।

আবদুল হামিদ বলেন, ‘সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধিকতর সময়োপযোগী শিক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।’

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন সাংবাদিকদের ব্রিফিং করেন।

বৈঠককালে বৈশ্বিক প্রতিযোগিতার সঙ্গে তাল মেলাতে রাষ্ট্রপতি হামিদ সময়োপযোগী ও বিশ্বমানের পাঠ্যসূচি প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

রাষ্ট্রপতি ১৫০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অভিন্ন শিক্ষক নিয়োগ নীতি প্রণয়নের জন্য ইউজিসি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

ইউজিসি চেয়ারম্যান বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, কারিকুলাম ও প্রতিবেদনের বিভিন্ন দিকসহ বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতি হামিদকে অবহিত করেন।

ইউজিসি চেয়ারম্যান এসময় রাষ্ট্রপতিকে সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পদ্ধতি সম্পর্কে অবগত করেন। এই পদ্ধতি ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের দুর্ভোগ লাঘব করেছে।

তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, তারা বিশ্ববিদ্যালয়গুলোর প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারারদের জন্য একটি অভিন্ন নিয়োগ নীতি প্রবর্তন করার কৌশলগত পরিকল্পনা হাতে নিয়েছেন।

অধ্যাপক শহীদুল্লাহ্ আরও বলেন, ‘ইউজিসি একটি মানসম্মত ও সময়োপযোগী গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করবে।’ এ লক্ষ্যে তিনি রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

আবদুল হামিদ ধৈর্য সহকারে প্রতিনিধি দলের কথা শুনেন ও তাদেরকে সব ধরনের সহযোগিতা প্রদান করার আশ্বাস দেন। বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন