পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষের কাউন্টডাউন শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে একটি ওয়েব ঘড়ি উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) মিশনের ওয়েবপেজে এই কাউন্টডাউন ওয়েব ঘড়ির মাধ্যমে সংযোজন করা হয়েছে। যেটি ১৭ই মার্চ শেষ হবে।
এদিকে শ্রীলংকার কলম্বো মিশনে বঙ্গবন্ধু প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এক অুনষ্ঠানের আয়োজন করা হয়। দূতাবাসে শিশু কিশোরদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে কাউন্টডাউন ঘড়ি চালু করা হয়। বঙ্গবন্ধুর উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় অনুষ্ঠানে। একই ধরনের অনুষ্ঠান দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম মিশনসহ বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতে আয়োজ৭ন করা হয়।
উল্লেখ্য শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৫টায় কেন্দ্রীয়ভাবে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে লোগো উন্মোচন, ঘড়ি চালুর মধ্য দিয়ে মুজিববর্ষের ক্ষণগণনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
/এসএসজেড/








