তথ্যমন্ত্রী চার দিনের সফরে ভারত যাচ্ছেন আজ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ জানুয়ারি ২০২০, ০৮:৩৯আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ০৮:৪১

ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ চার দিনের সফরে ভারতে যাচ্ছেন।  সোমবার (১৩ জানুয়ারি) ভারতের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করবেন।

সফরকালে তথ্যমন্ত্রী  দু’দেশের তথ্য খাতে সহযোগিতা প্রসারের লক্ষ্যে দিল্লিতে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভাদকারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

একইসঙ্গে তার এই সফরে সমগ্র ভারতে বাংলাদেশ বেতারের সম্প্রচার ও বাংলাদেশে আকাশবাণী চ্যানেলের সম্প্রচার উদ্বোধন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর চলচ্চিত্র নির্মাণে দু’দেশের চলচ্চিত্র উন্নয়ন করপোশনের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদনেরও কথা রয়েছে।

ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর ২০১৯ সালের ২ সেপ্টেম্বর থেকে ইতিহাসে প্রথমবারের মতো সমগ্র ভারতে বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার শুরু হয়।

এছাড়াও তথ্যমন্ত্রী বাংলাদেশের বঙ্গবন্ধু ফিল্ম সিটিকে আধুনিকতম ফিল্ম সিটি হিসেবে রূপায়নের লক্ষ্যে অভিজ্ঞতা বিনিময়ের জন্য ভারতের হায়দ্রাবাদের রামুজী ফিল্ম সিটিও পরিদর্শন করবেন। বাংলাদেশ বেতার,বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ও মন্ত্রীর দফতরের কর্মকর্তারা তার সফরসঙ্গী হচ্ছেন। বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই পৃথক চুক্তিতে বিমানের বহরে আসছে ২৫ বোয়িং
দুই পৃথক চুক্তিতে বিমানের বহরে আসছে ২৫ বোয়িং
শিশুর ক্লান্তি ও ফ্যাকাশে ভাব দূর করতে পাতে রাখুন এসব খাবার
শিশুর ক্লান্তি ও ফ্যাকাশে ভাব দূর করতে পাতে রাখুন এসব খাবার
ফ্ল্যাট থেকে বিউটিশিয়ানের লাশ উদ্ধার
ফ্ল্যাট থেকে বিউটিশিয়ানের লাশ উদ্ধার
ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার
ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত