নির্বাচন পেছানো বা আগানোর কোনও সুযোগ নেই: ইসি সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২০, ১৯:৩১আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১৯:৫১

ইসি সচিব মো. আলমগীর শিক্ষার্থীদের আন্দোলন সিটি নির্বাচনে কোনও প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে নির্বাচনে প্রভাব পড়ার কথা না। তাদের বুঝতে হবে সরস্বতী পূজা হলো ২৯ তারিখ, নির্বাচন ৩০ তারিখ। ১ তারিখ থেকে এসএসসি পরীক্ষা। ফলে নির্বাচন পেছানো বা আগানোর কোনও সুযোগ নেই।

বুধবার (১৫ জানুয়ারি) কমিশনের বৈঠক শেষে সন্ধ্যায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনের জন্য উপযুক্ত সময় ৩০ তারিখ, সেদিনই নির্বাচন হবে। শিক্ষার্থীরা না বুঝেই আন্দোলন করছেন। আমার ধারণা, আন্দোলন করা যে ঠিক হচ্ছে না, তারা দ্রুতই তা বুঝতে পারবেন।

মো. আলমগীর আরও বলেন, পূজার বিষয়ে আগেই বলা হয়েছে, এটি পরিবর্তন হয়নি। কমিশন আগেই বলেছে ক্যালেন্ডার অনুযায়ী ২৯ তারিখ পূজা, ৩০ তারিখ পূজা নেই। আর ১ তারিখ থেকেই মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা। মাঝে একদিন সময় আছে ৩০ তারিখ, যেদিন নির্বাচন করা যায়। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ হাইকোর্টে রিট করেছিল, সে রিটটিও খারিজ হয়ে গেছে। কারণ, তারা যে যুক্তি উপস্থাপন করেছে তা প্রতিষ্ঠা করতে পারেনি।

ইসির সিনিয়র সচিব বলেন, শিক্ষার্থীরা বলেছিলেন আপিল করবেন, কিন্তু আমি কিছুক্ষণ আগে পর্যন্ত খোঁজ নিয়েছি, এখন পর্যন্ত কোনও আপিল করা হয়নি। যেহেতু আপিল হয়নি, আর আপিল বিভাগ থেকে কোনও নির্দেশনা আসেনি, তাই নির্ধারিত ৩০ তারিখেই ভোট অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

আরও পড়ুন:

ইসি ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধা, শাহবাগে শিক্ষার্থীদের অবরোধ

/ইএইচএস/টিটি/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম