বাতিঘর মাশুল না দিলে জাহাজ আটকে দেওয়া যাবে: সংসদে বিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২০, ২১:০১আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ০০:২৫

 বুধবার জাতীয় সংসদে ‘বাংলাদেশ বাতিঘর বিল-২০২০’ তোলা হয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিলটি তুললে তা ১০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বুধবার (১৫ জানুয়ারি) জাতীয় সংসদে ১৯২৭ সালের ‘দ্য লাইট হাউজ অ্যাক্ট’ বাতিল করে নতুন আইন করতে বিলটি তোলা হয়েছে।

বিলে বলা হয়েছে, বাতিঘর মাশুল পরিশোধ না করে কোনও জাহাজ নৌপথে চলাচল করলে তা আটকে রাখা হবে। এতে আরও বলা হয়েছে, কোনও বিদেশি রাষ্ট্রের মালিকানাধীন অথবা নৌবাহিনী অথবা কোস্টগার্ডের জাহাজ, যা কোনও ভাড়া আদায়ের উদ্দেশ্যে মালামাল অথবা যাত্রী পরিবহন করে না, এমন জাহাজ বাতিঘর মাশুলের আওতার বাইরে থাকবে। ১০ টনের নিচে এবং সরকার ঘোষিত যেকোনও শ্রেণির জাহাজ বাতিঘর মাশুলের আওতার বাইরে থাকবে।

কোনও জাহাজ অতিরিক্ত মাশুল দিলে ৬ মাসের মধ্যে আবেদন করলে তা ফেরত পাবে বলে বিধান রাখা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে ৩টি বাতিঘর বিদ্যমান। আরও ৪টি বাতিঘর স্থাপনের প্রক্রিয়া চলছে। বাতিরঘরগুলো রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য বিদ্যমান আইনটি আরও আধুনিক ও যুগোপযোগী করতে বিলটি তোলা হয়েছে বলেও তিনি জানান।

/ইএইচএস/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী