বৃষ্টির কারণে ফের শীতের কবলে অনেক অঞ্চল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২০, ১১:৪৫আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ১২:৫৮

শীতের মধ্যেই হিলিতে বৃষ্টি রাজশাহী ও রংপুর ছাড়া দেশের অন্য এলাকায় তাপমাত্রা খুব বেশি না কমলেও ফের কনকনে ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে। একইসঙ্গে কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। আরও কয়েকদিন এই আবহাওয়া বিরাজ করবে। চলতি সপ্তাহে তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (২০ জানুয়ারি) সকাল পর্যন্ত রাজশাহী, ঈশ্বরদী, বদলগাছি, বগুড়া, রংপুর, দিনাজপুর ও নেত্রকোনায় সামান্য বৃষ্টি হয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১০.৪ ডিগ্রি। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা খুব বেশি না কমলেও ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে বাতাসের জন্য। আজ বাতাসের গতিও বেড়েছে। ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস বইছে।

বৃষ্টি আর বাতাসে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, গতকাল (রবিবার) ও আজ (সোমবার) কিছু কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। তবে পরিমাণ খুব বেশি নয়। কিন্তু এই বৃষ্টির কারণে কিছু এলাকার তাপমাত্রা কমে গেছে। আরও কিছুটা কমতে পারে। শৈত্যপ্রবাহ না হলেও কাছাকাছি যাবে তাপমাত্রা। এদিকে ঢাকায় তাপমাত্রা না কমলেও বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে।

আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

/এসএনএস/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম