যেসব কেন্দ্রে সিসি ক্যামেরা আছে সেগুলো ব্যবহার করবে ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২০, ১৩:৩২আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১৯:০৬

নির্বাচন কমিশন আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে যেসব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা রয়েছে সেগুলো ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে যেসব কেন্দ্রে নেই সেখানে নতুন করে সিসি ক্যামেরা লাগানো হবে না।

জরুরি ভিত্তিতে এ বিষয়ে ব্যবস্থা নিতে ঢাকা উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম ও দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেনকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে আবদুল বাতেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যেসব কেন্দ্রে আগে থেকেই সিসিটিভি আছে সেগুলো আমরা ব্যবহার করবো। যেগুলোতে নেই সেটাতে সম্ভব হবে না।’

ইসির সিস্টেম ম্যানেজার আশরাফ হোসেন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য যেসব কেন্দ্রে আগে থেকে সিসিটিভি রয়েছে সেখানে তা ব্যবহার করা হবে। মক ভোটিংয়ের দিন এবং নির্বাচনের আগের ও পরের দিনও ব্যবহার করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে গোপন কক্ষ সিসিটিভির আওতায় আসবে না।

সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে সার্বিক সমন্বয় ও সহায়তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তাকে।

আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ হবে। আর মক ভোট হবে ৩০ জানুয়ারি। সে অনুযায়ী, ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সিসিটিভির আওতায় থাকবে ভোটকেন্দ্র।

উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটকেন্দ্র ১৩১৮ এবং মোট ভোটকক্ষের সংখ্যা ৭৮৪৬টি। আর দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটকেন্দ্র ১১৫০ এবং ভোট কক্ষের সংখ্যা ৬৫৮৮টি।

/ইএইচএস/এসটি/এমএমজে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম