বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ৭-২৬ মার্চ সোহরাওয়ার্দীতে সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ জানুয়ারি ২০২০, ০৮:০৭আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ০৮:৩০

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ৭-২৬ মার্চ সোহরাওয়ার্দীতে সাংস্কৃতিক অনুষ্ঠান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সোহরাওয়ার্দী উদ্যানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এতথ্য জানানো হয়।
কমিটির সভাপতি সিমিন হোসেন রিমির সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, মমতাজ বেগম, কাজী কেরামত আলী, সাগুফতা ইয়াসমিন, অসীম কুমার উকিল, সুবর্ণা মুস্তাফা এবং মাসুদা এম, রশীদ চৌধুরী অংশগ্রহণ করেন।
বৈঠকে জাতির পিতার জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গৃহীত কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ ও আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় বাস্তবায়ন কমিটি কর্তৃক মন্ত্রণালয়ের জন্য ২৫টি কর্মসূচি সম্বলিত কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য সব জেলায় ৫০ হাজার টাকা ও উপজেলায় ২৫ হাজার টাকা হারে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
মার্চ-জুন ২০২০ সময়কালের মধ্যে মন্ত্রণালয় কর্তৃক ‘তোমাকেই খুঁজছে বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ কর্মসূচি বাস্তবায়নের কার্যক্রম গ্রহণসহ দেশের সব উপজেলায় একটি করে ‘মুজিব মঞ্চ’ স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও বৈঠকে উল্লেখ করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতর ও প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালকগণসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
মুজিববর্ষ উদযাপনে ব্যয় ৯৮২ কোটি ৯১ লাখ টাকা: সংসদে অর্থমন্ত্রী
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
সর্বশেষ খবর
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
দুই পুলিশ সদস্য আটক
দুই পুলিশ সদস্য আটক
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ