ভরাডুবি বুঝে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে বিএনপি: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২০, ১৯:৪৭আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২০:১৫

ভরাডুবি বুঝে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে বিএনপি: তথ্যমন্ত্রী ভরাডুবি বুঝতে পেরে বিএনপি ঢাকার দুই সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র লীগ আয়োজিত আনন্দ-র‌্যালি উদ্বোধনকালে তিনি এ অভিযোগ করেন।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি বুঝতে পেরেছে ঢাকা সিটি নির্বাচনে তাদের ভরাডুবি হতে যাচ্ছে। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং নির্বাচনে হাঙ্গামা করার জন্য তারা নানা ধরনের ষড়যন্ত্র আঁকছে। তারা তাদের পেট্রোলবোমা বাহিনীকে আনছে এবং সক্রিয় করছে।’
সবাইকে এজন্য সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, দেশে অরাজকতা সৃষ্টি করতে বা দেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।’
নির্বাচন সুষ্ঠু হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে নির্বাচন কমিশন যে উদ্যোগ গ্রহণ করেছে, সরকার তাতে সর্বাত্মকভাবে সহায়তা করবে। সুষ্ঠু নির্বাচন হবে, যদি বিএনপি নির্বাচনি পরিবেশ বিঘ্নিত না করে। পুরান ঢাকায় অরাজকতা করেছে। তারা অনুধাবন করতে পারছে জনগণ তাদের সঙ্গে নাই। সুতরাং তাদের অপচেষ্টা হচ্ছে নির্বাচনি পরিবেশটাকে বিঘ্নিত করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা।’
মন্ত্রী এ সময় চলচ্চিত্র লীগকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘চলচ্চিত্র অঙ্গনে যারা আজ প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও মুজিববর্ষ আগমনকে সম্ভাষণ জানিয়ে এই র‌্যালিতে এসেছেন, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয়েছে। আর কয়েকদিন পরেই ১৭ মার্চ। ১০০ বছর আগে এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন।’ তার হাত ধরেই বাংলাদেশে চলচ্চিত্রের যাত্রা শুরু হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ-ভারত যৌথভাবে যে ছবি নির্মাণ করছে, তার কাজ বহুদূর এগিয়ে গেছে। আমাদের লক্ষ্য হচ্ছে মুজিববর্ষের শেষলগ্নে অর্থাৎ আগামী বছরে মার্চ মাসে বঙ্গবন্ধুর ওপর নির্মিত এ ছবিটি মুক্তি দেওয়ার। এছাড়াও বঙ্গবন্ধুকে ঘিরে আরও অনেক শর্টফিল্ম আমরা তৈরি করছি। বঙ্গবন্ধু ফিল্মসিটি আধুনিকায়নের কাজ এগিয়ে চলেছে।’ এ সময় এফডিসির আধুনিকায়নে ৩২৭ কোটি টাকার প্রকল্প আগামী ৩ বছরের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

চলচ্চিত্র লীগের আনন্দ র‌্যালিতে সংস্কৃতিজন সৈয়দ হাসান ইমাম, চিত্রনায়ক আলমগীর, চলচ্চিত্র লীগের সভাপতি মীর্জা আবদুল খালেক, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চিত্রনায়িকা মৌসুমীসহ চলচ্চিত্রশিল্পী ও কলাকুশলীরা অংশ নেন।

/এমএইচবি/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের