ভোটের আগে ভোট!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২০, ০৭:৪০আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১৬:২৮

ভোটের আগে ভোট

ঢাকার দুই সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনে ভোট নেওয়া হবে আগামী শনিবার (১ ফেব্রুয়ারি)। তবে এর আগে অনুশীলনমূলক (মক) ভোট অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি)। বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুই সিটির সব ভোটকেন্দ্রে এ আয়োজন করা হচ্ছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, এই অনুশীলন ভোটদানের মাধ্যমে ভোটারদের ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সঙ্গে পরিচয় করে দেওয়া হবে। কীভাবে ইভিএমে ভোট দেওয়া যায়, তা শিখতে পারবেন ভোটাররা।

এর আগে গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুই সিটির সব ভোটকেন্দ্রে ইভিএম প্রদর্শনী করা হয়েছে। ভোটারদের ইভিএমে ভোটদানে আগ্রহী ও সচেতন করতে এ আয়োজন করে ইসি। আর আজ অনুশীলনমূলক (মক) ভোটের আয়োজন সকাল ৮টায় শুরু হওয়ার কথা থাকলেও সরস্বতী পূজার কারণে বেলা ১২টায় শুরু হচ্ছে।

দুই সিটিতে মোট ভোটকেন্দ্র ২ হাজার ৪৬৮টি। এর মধ্যে উত্তরে ১ হাজার ৩১৮টি এবং দক্ষিণে ১ হাজার ১৫০টি।

জানতে চাইলে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও ডিএসসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম বাংলা ট্রিবিউনকে বলেন, বৃহস্পতিবার বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুই সিটি করপোরেশনের সবকটি ভোটকেন্দ্রে মক ভোট অনুষ্ঠিত হবে। ভোটারদের সচেতন ও ইভিএমে অভ্যস্ত করতে এই আয়োজন করা হয়েছে। এটি পরীক্ষার আগে টেস্ট পরীক্ষার মতো, যাতে ভোটের দিনে ভোটারদের কোনও ধরনের বেগ পেতে না হয়।

ভোটের আগে ভোট

তবে শুরু থেকেই বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো ইভিএমে কারচুপির সুযোগ থাকার অভিযোগ করে আসছে। আর নির্বাচন কমিশন বলছে, এর মাধ্যমে ভোট কারচুপির সুযোগ নেই। জালিয়াতি ঠেকাতেই এটি ব্যবহার করা হচ্ছে।

নির্বাচন কশিনের পূর্বঘোষিত তারিখ অনুযায়ী ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সরস্বতী পূজার কারণে নতুন করে ভোটের তারিখ ১ ফেব্রুয়ারি নির্ধারণ করায় আজ মধ্যরাতে প্রচারণা শেষ হচ্ছে। এদিন থেকে ৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত নির্বাচনি এলাকায় কোনও ব্যক্তি জনসভা বা কোনও অনুষ্ঠান আহ্বান, এসবে যোগদান কিংবা কোনও মিছিল, শোভাযাত্রা করতে পারবেন না।

ঢাকার দুই সিটিতে ভোটার সংখ্যা সাড়ে ৫৪ লাখ। এর মধ্যে উত্তর সিটিতে ৩০ লাখ ১০ হাজার ২৭৩ এবং দক্ষিণে ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। উত্তরে সাধারণ ওয়ার্ড আছে ৫৪টি, সংরক্ষিত ওয়ার্ড ১৮টি এবং দক্ষিণে সাধারণ ওয়ার্ড ৭৫টি, সংরক্ষিত ওয়ার্ড ২৫টি।

/এসএস/এমএইচবি/এমআর/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
লেবাননে যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান হিজবুল্লাহর, সেনা সরাবে না ইসরায়েলও
লেবাননে যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান হিজবুল্লাহর, সেনা সরাবে না ইসরায়েলও
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়াতে চায় তুরস্ক
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়াতে চায় তুরস্ক
নদীতে পড়া বাসে ৩৭ জন যাত্রী ছিলেন, আসছিলেন কুষ্টিয়া থেকে
নদীতে পড়া বাসে ৩৭ জন যাত্রী ছিলেন, আসছিলেন কুষ্টিয়া থেকে
দৌলতদিয়ায় নদীতে বাস, চালক ও সহকারী উদ্ধার
দৌলতদিয়ায় নদীতে বাস, চালক ও সহকারী উদ্ধার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের