সপ্তাহে একদিন বেশি চলবে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩১

মৈত্রী এক্সপ্রেস যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে ঢাকা ও কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা ও খুলনার মধ্যে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস সপ্তাহে একদিন বেশি চলাচল করবে।

রেলপথ মন্ত্রণালয় এবং ভারতীয় দূতাবাস থেকে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস সপ্তাহে একদিন বেশি চলাচল করবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে ৫ দিন চলাচল করবে। আর বন্ধন এক্সপ্রেস একদিনের পরিবর্তে সপ্তাহে চলবে ২ দিন।

এ বিষয়ে বুধবার (৫ জানুয়ারি) রেল ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

বন্ধন এক্সপ্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের সূচি অনুযায়ী মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে শনি, রবি, বুধ ও শুক্রবার চলাচল করতো। তবে নতুন সূচি অনুযায়ী সপ্তাহের মঙ্গলবারও ঢাকা থেকে ছেড়ে যাবে মৈত্রী এক্সপ্রেস। আগামী ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে নতুন সূচি অনুযায়ী এ ট্রেনটি চলাচল করবে। অন্যদিকে ভারত অংশ থেকে ট্রেনটি শনি, সোম, মঙ্গল, বুধ ও শুক্রবার চলাচল করবে।

এছাড়া বন্ধন এক্সেপ্রেস খুলনা থেকে বৃহস্পতিবার চলাচল করতো। এবার রবিবারও খুলনা ও কলকাতার মধ্যে এই ট্রেনটি চলবে। ১৬ ফেব্রুয়ারি থেকে নতুন সূচি কার্যকর হবে।

উল্লেখ্য, কলকাতা ও ঢাকার মধ্যে ট্রেন যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৮ সালের ১৪ এপ্রিল মৈত্রী এক্সপ্রেস চলাচল শুরু করে। কলকাতা থেকে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ট্রেনটির যাত্রার সূচনা করেছিলেন। এছাড়া কলকাতা ও খুলনার মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে ২০১৭ সালে বন্ধন এক্সপ্রেস চালু হয়।

/এসআই/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম