করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: বিমান প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৩

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, কভিড-১৯ (নতুন করোনা ভাইরাস) ৩২-৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিষ্ক্রিয় হয়। বাংলাদেশের তাপমাত্রা দু-একদিনের মধ্যে ৩২ ডিগ্রিতে উঠে যাবে। সুতরাং এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে বিমান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ট্রাভেল ম্যাগাজিন ‘বিউটিফুল বাংলাদেশ’-এর প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের চেয়ারম্যান এম মফিদুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, চীনের সঙ্গে বাংলাদেশ বিমানের সরাসরি কোনও ফ্লাইট নেই। ইউএস-বাংলার একটি ফ্লাইট রয়েছে তাও হোয়াংহোতে। সেখানে কভিড-১৯ নেই। এরপরও প্রতিনিয়ত মানুষের আসা-যাওয়া রয়েছে, প্রকৃতপক্ষে কোনও কিছুই থেমে নেই।
বিমানমন্ত্রী বলেন, দেশের যেসব নাগরিক চীনে আতঙ্কিত ছিল তাদের ফেরত এনে বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়েছে। তাদের মধ্যে এই ভাইরাস নেই। আমাদের যে বিমানটি চীনে গিয়েছিল সেই বিমানটি জার্ম-ফ্রি হয়েছে। সেই বিমানের ক্রু যারা ছিলেন, তারা ১৪ দিন পর্যন্ত বিশ্বের অন্য কোনও দেশে যাচ্ছেন না।
অনুষ্ঠানে সিনিয়র সচিব মহিবুল হক বলেন, একেবারে প্রভাব পড়েনি, এমনটি নয়। দেশে অনেক উন্নয়ন কর্মকাণ্ডে চীন জড়িত। তাদের অনেক লোক বাংলাদেশে কাজ করেন। চীনই তাদের লোকদের বাংলাদেশে পাঠাচ্ছে না। কারণ, কভিড-১৯ যেন অন্য কোথাও না ছড়ায়। তাই চীনের যাত্রী কিছুটা কমে গেছে।
তিনি দাবি করেন, বিদেশি পর্যটকরা এখনও বাংলাদেশকে নিরাপদ মনে করছে। এরপরও কভিড-১৯-এর কারণে সাময়িকভাবে কিছুটা প্রভাব পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

 

/এসআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম