ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নদীয়া থেকে ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২০, ০৪:২৩আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৫:১৫

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত থেকে ঢাকা

অমর একুশে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘ নামে একটি সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (২১ফেব্রুয়ারি) রাত তিনটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনটির ১৫-২০ নেতাকর্মীকে দেখা যায়।

তারা জানান, দুই বাংলার সংস্কৃতি একই। ভাষার টানে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন। গত বছর থেকে তারা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন। দুই বাংলা তারকাঁটার বেড়া দিয়ে আলাদা হলেও ভাষার ক্ষেত্রে আলাদা হতে পারে না বলে মন্তব্য তাদের।

রাত তিনটার দিকে তারা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশের ফেব্রুয়ারি......আমি কি ভুলিতে পারি’ গানটির সঙ্গে সুর মিলিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে উঠেন। সেখানে শ্রদ্ধা জানানোর পর স্মৃতি হিসেবে কয়েকটি ছবিও তোলেন তারা।

সংগঠনটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, আমাদের মাতৃভাষা বাংলা। আমরা জন্ম থেকেই বাংলা ভাষায় কথা বলি। আজকে অমর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে এসেছি। তারা এ ভাষার জন্য আন্দোলন করে শহীদ হয়েছিলেন। বাংলা আমাদের অহংকার এবং গর্ব হয়ে থাকবে। সভাপতি শুভাষ দেবনাথ বলেন, এ মহান দিবসে শ্রদ্ধা জানাতে আসতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি৷ গতবারও আমরা এসেছিলাম। আমাদের ভাষা, ঐতিহ্য সব একই৷ আমাদের মধ্যে নেই কোনও ভেদাভেদ।

/এসআইআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের