মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছিল অনেক আগেই: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৭

ওবায়দুল কাদের ভারতের রাজধানী দিল্লিতে সহিংসতার কারণে সমালোচনার মুখে থাকায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মুজিববর্ষের অনুষ্ঠানে আনা উচিত হবে কিনা−সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেছেন, ‘ভারতের এই পরিস্থিতির অনেক আগেই নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ভারতে যা কিছু হচ্ছে সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়। সেই বিষয়ে আমাদের নাক গলানো উচিত হবে না। মুজিববর্ষের অনুষ্ঠানের অনেক আগেই মোদিকে আমন্ত্রণ জানানো হয়।’

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজের কার্যালয়ে বসে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতায় ভারতের অবদান ব্যাপক। সেই বিবেচনায় মুজিববর্ষের আয়োজিত অনুষ্ঠানে ভারতকে বাদ দেওয়া সমীচীন হবে না। বাংলাদেশের স্বাধীনতায় ভারতের ভূমিকা অপরিসীম। তারা আমাদের সাহায্য-সহযোগিতা করেছে। তাই ভারতকে বাদ দেওয়ার চিন্তা অকল্পনীয়।’

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি থেকে টানা পাঁচ দিন ধরে দিল্লিতে চলছে সহিংসতা। নাগরিকত্ব আইন নিয়ে শুরু হওয়া এই সহিংসতায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত নিহত হয়েছেন ৩২ জন।

/এসআই/এনএস/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের