রূপনগর বস্তির আগুনে প্রভাবশালী মহল জড়িত, অভিযোগ মির্জা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২০, ১৬:৪৩আপডেট : ১১ মার্চ ২০২০, ১৬:৪৬

রূপনগর বস্তির আগুনে প্রভাবশালী মহল জড়িত, অভিযোগ মির্জা ফখরুলের রাজধানীর মিরপুরে রূপনগরের ঝিলপাড় বস্তির অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে প্রভাবশালী মহল জড়িত অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। বুধবার (১১ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে বিএনপি মহাসচিব এ দাবি করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই রূপনগরে বার বার অগ্নিকাণ্ড হচ্ছে। সিটি করপোরেশন নির্বাচনে আগেও আমরা এখানে এসেছিলাম। এখানকার বাসিন্দাদের অভিযোগ, কোনও একটা প্রভাশালী মহল, তারা ক্ষমতাসীনদের প্রশ্রয়ে বস্তি উচ্ছেদ করে এখানে হাউজিং বা প্লট নির্মাণের প্রচেষ্টা চালাচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা মনে করি, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। সেই তদন্ত নিরপেক্ষ হতে হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘একদিকে যারা বিত্তশালী তাদের জন্য নতুন নতুন গৃহায়ন প্র্রকল্প গ্রহণ করা হচ্ছে। অন্যদিকে আমাদের দুর্ভাগ্য যে, দেশে যারা দুর্বল, যারা বস্তিতে বাস করেন তাদের বিকল্প কোনও ব্যবস্থা নেই, গৃহায়নের কোনও ব্যবস্থা নেই।’
তিনি বলেন, ‘এই বস্তিতে যারা বাস করে সবাই নিম্ন আয়ের মানুষ। এই বস্তি পুড়ে যাওয়ার ফলে তারা একেবারেই নিঃস্ব হয়ে গেছে। আমরা অগ্নিকাণ্ডের এই ঘটনায় দুঃখ ও ক্ষোভ প্রকাশ করছি। নিন্দা প্রকাশ করছি যে বার বার এগুলো ঘটার পরও কর্তৃপক্ষ বিশেষ কোনও ব্যবস্থা নিচ্ছে না।’
বস্তিবাসীর উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি সব সময়ে আপনাদের পাশে ছিল, আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।’
অগ্নিকাণ্ডের ঘটনার পর দেরিতে ফায়ার সার্ভিসের গাড়ি আগুন নেভাতে আসায় ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল। ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।
এ সময় গত ঢাকা উত্তর সিটি করপোরেশনে নির্বাচনে ধানের শীষের প্রার্থী তাবিথ আউয়ালসহ বিএনপির কেন্দ্রীয় নেতা আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের ফখরুল ইসলাম রবিন, গাজী রিয়াজ উদ্দিন, স্থানীয় নেতা আনোয়ার হোসেন, মাহফুজ খান সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
বুধবার সকাল পৌনে ১০টার দিকে রূপনগর বস্তিতে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট। আগুনে কয়েক হাজার মানুষ ঘর হারিয়েছেন।

আরও পড়ুন...


রূপনগর বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়লো কয়েকশ’ ঘর

/এসটিএস/এইচআই/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী