শুরু হয়েছে মুজিববর্ষের বিশেষ অনুষ্ঠান ‘মুক্তির মহানায়ক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২০, ২০:১৫আপডেট : ১৭ মার্চ ২০২০, ২০:৪০

শুরু হয়েছে মুজিববর্ষের বিশেষ অনুষ্ঠান ‘মুক্তির মহানায়ক’

শুরু হয়েছে মুজিববর্ষের বিশেষ অনুষ্ঠান মুক্তির মহানায়ক। জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৮টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ অনুষ্ঠান শুরু হয়।

সোহরাওয়ার্দী উদ্যান ছাড়াও ধানমন্ডির রবীন্দ্র সরোবর, হাতিরঝিলে এ কর্মসূচি চলছে। এর বাইরে সংসদ ভবন প্রাঙ্গণে সংসদ সচিবালয়ের উদ্যোগে লেজার শো চলছে।

শত শিশুর কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ভিডিও বার্তায় বিশেষ বাণী দেন। পরে প্রধানমন্ত্রীও ভিডিও বার্তায় বাণী দেন। 

প্রসঙ্গত, রাজধানীর শেরেবাংলা নগরস্থ জাতীয় প্যারেড গ্রাউন্ডে ব্যাপক জনসমাগমের মাধ্যমে মুজিববর্ষের অনুষ্ঠানের উদ্বোধনের পরিকল্পনা থাকলেও করোনা ভাইরাসের কারণে কর্মসূচিতে পরিবর্তন আনা হয়। জনসমাগম এড়িয়ে কর্মসূচিতে পরিবর্তন এনে এই ভিন্ন আঙ্গিকে মুজিববর্ষের উদ্বোধন করা হচ্ছে।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ