মুজিববর্ষে লাগানো হবে দুই কোটি গাছ: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২০, ২০:৫৬আপডেট : ১৭ মার্চ ২০২০, ২০:৫৭

বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মুজিববর্ষে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে দুই কোটি গাছ লাগানো হবে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে জাতীয় সংসদ ভবনে ১০০টি নতুন গাছ লাগানোর কর্মসূচি শেষে এ কথা জানান তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষামন্ত্রী বলেন, ‘মুজিববর্ষকে শুধুমাত্র আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখতে চায় না সরকার। এর অংশ হিসেবে আজ সারা দেশে ৩৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ১০০টি করে মোট ৩৩ লাখ গাছ লাগানো হলো। ’

শিক্ষামন্ত্রী বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় কিছু ইতিবাচক কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে পুরো শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালাইজড করা, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা অন্যতম।’

সংসদ ভবনে গাছ লাগানো কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫ জন শিক্ষার্থী ১০০টি গাছ লাগানোর কর্মসূচিতে অংশ নেন।

/এসএমএ/টিটি/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ