করোনাভাইরাস: চীন থেকে সরঞ্জাম আসছে ২৬ মার্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২০, ১৫:৫২আপডেট : ২৪ মার্চ ২০২০, ১৬:২৪

করোনা ভাইরাস

করোনাভাইরাসের উৎপত্তি চীনে। ইতোমধ্যে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠেছে দেশটি। চীন এখন করোনাভাইরাস সম্পর্কিত তথ্য ও বিভিন্ন সরঞ্জাম বাংলাদেশসহ বিভিন্ন দেশকে দিচ্ছে। এর অংশ হিসেবে বাংলাদেশকে তারা পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই), টেস্ট কিট ও থার্মোমিটার সরবরাহ করছে। মঙ্গলবার (২৪ মার্চ) চাইনিজ দূতাবাসের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বলা হয়, ‘চীন থেকে দ্বিতীয় ধাপে আসছে মেডিক্যাল সরঞ্জাম। এতে আছে ১০ হাজার টেস্ট কিট, প্রথম সারির ডাক্তারদের জন্য ১০ হাজার পিপিই এবং ১০ হাজার থার্মোমিটার। ২৬ মার্চ চীন সরকারের একটি বিশেষ উড়োজাহাজে করে এসব সরঞ্জাম ঢাকায় পৌঁছাবে।’

এদিকে গত ১৭ মার্চ একটি বড় সম্মেলন করে বিদেশি কূটনীতিকদের এ রোগ সম্পর্কে চীনের কাছে যে তথ্য আছে সে বিষয়ে একটি জার্নাল দেওয়া হয়। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘আমরা ওই জার্নাল পেয়েছি।  চীনে যে পদ্ধতি কাজ করেছে, সেটা আমাদের দেশে কাজ করবে সেটি নাও হতে পারে, তবে এ জ্ঞান আমাদের কাজে লাগবে।’

এদিকে চীনে অবস্থানরত বাংলাদেশিরা কেমন আছে জানতে চাইলে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহাবুব-উজ-জামান জানান, ‘এখন চীনের অবস্থা অনেক ভালো। সংক্রমণকে তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে। এখানে থাকা বাংলাদেশিরা ভালো আছে। আমাদের সঙ্গে যোগাযোগ আছে।’

/এসএসজেড/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের